শিবচরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

স্টাফ রির্পোটার, মোঃ আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর) : ঈদের পর থেকেই দেশের প্রত্যেকটি এলাকায় তীব্র তাবদাহে যখন রাস্তায় বের হওয়াই কষ্টকর, তখনও জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে চলেন শ্রমজীবী মানুষ ও পথচারীরা।

তাদের সেই ক্লান্ত শরীর কিছুটা স্বস্তি এনে দিতে মানবিক প্রয়াস হিসেবে পথচারীদেরকে ঠান্ডা শরবত খাওয়ানোর উদ্যোগ নেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। মাদারীপুর শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ্চর, সূর্যনগর এলাকায় ও শিবচরের বিভিন্ন বাসস্ট্যান্ডে সকাল থেকে সকল শ্রেণীর পথচারী ও গাড়ীর যাত্রী, স্টাফ দের মাঝে এক গ্লাস করে ঠান্ডা শরবত খাওয়ানো উদ্যেগ নিয়েছে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা।

পথচারী সূত্রে জানা যায়, তীব্র গরমের ঘাম ঝরা তৃষ্ণার্ত মুহূর্তে এক গ্লাস ঠান্ডা শরবত পেয়ে আমাদের মাঝে এক ভিন্ন রকম অনুভূতির জাগায়। এভাবেই যদি সকল রাজনৈতিক নেতাকর্মীরা মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলেই সাধারণ মানুষ উপকৃত হবে। সেই সাথে সোহেল রানা জন্য দোয়া করেন। উদ্যোক্তা সোহেল রানা জানান, মানুষের পাশে থাকা শুধু রাজনীতির বিষয় নয়, এটি মানবতারও দায়িত্ব। এক গ্লাস ঠান্ডা শরবত হয়তো ছোট একটি উদ্যোগ, কিন্তু ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের মুখের হাসিই এর সবচেয়ে বড় প্রাপ্তি। জনগণের সুখ-দুঃখে পাশে থাকার এই মানবিক অঙ্গীকারই একজন প্রকৃত জননেতার পরিচয়।