শিবচরে প্রবাসফেরত রাসেলের কমলা চাষে সাফল্য, বাগান দেখতে ভিড় করছেন মানুষ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতাঃ বিদেশের কর্মজীবন ছেড়ে দেশে ফিরে মাদারীপুর জেলার শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নে মৃধাকান্দি গ্রামে উদ্যোক্তা হিসেবে নতুন পরিচয় গড়েছেন মোঃ রাসেল হোসেন।
কমলা চাষের স্বপ্ন নিয়ে প্রথমে দুই বিঘা জমিতে ৫৫ টি কমলা গাছ রোপন করে বাগান শুরু করেন তিনি। ধীরে ধীরে সফলতার মুখ দেখায় এখন প্রায় ১০ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন জাতের বিদেশি ফলের বাগান। তাঁর বাগানে কমলার পাশাপাশি রয়েছে পেয়ারা, মাল্টা, আঙ্গুর সহ বিভিন্ন ফলের গাছ।
উদ্যোক্তা রাসেলের বাগান দেখতে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা আসছেন, কৃষি নির্ভর শীল নদী বেষ্টিত শিবচরে অন্যতম চাষ হতো বাংলাদেশের অর্থকারী ফসল পাট,রবিশস্য, ধান, ইক্ষু, পিয়াচ, রসুন, বাদাম, বানিজ্যিক ভাবে কোনো ফলের আবাদ না হলেও বিদেশ ফেরত রাসেলের বিদেশি ফলের আবাদের সফলতা দেখে আগ্রহ বাড়ছে স্হানীয় কৃষক দের।

উদ্যোক্তা রাসেল হোসেন জানান, তাঁর বাগানে বর্তমানে প্রায় ৬০টি কমলার গাছ রয়েছে। গত দুই বছর ধরে এসব গাছে ফল আসছে। ফলন ও সম্ভাবনা ভালো হওয়ায় আগামীতে বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। ইতিমধ্যে তিনি ড্রাগন ও পেয়ারা বিক্রি শেষ করেছেন।
রাসেল আরো বলেন গত বছরে থেকে কমলা বিক্রি শুরু করেছি, ফলন ভালো ছিলো মহান আল্লাহ রিজিকে যাহা রেখেছেন তাই পেয়েছি, গত বছরের তুলনায় ফলন এবার ভালো, তবে কৃষি কর্মকর্তা দের সহযোগিতা ও পরামর্শ পেলে আরো ভালো ফলন ও ভালো বাগান করা যেতো,বর্তমানে কমলার রং ধরেছে, কাটাও শুরু হয়েছে প্রতিদিন দর্শনার্থীদের ভীর বাড়ছে এতে করে আতঙ্কিত হয়ে যাচ্ছে, স্কুল ও কলেজের শিক্ষার্থী সহ দর্শনার্থী দের ভীর বাড়ছে, সকলকে বাগানে ডুকতে দিলে বাগানের ক্ষতির সঙ্কার কথাও জানান,
রাসেল বলেন শিবচর উপজেলার বেকার যুবক