
মোঃ রুবেল মোড়ল,স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ মাদারীপুরের শিবচর উপজেলার ভাণ্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জনগণের সেবা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা আঃ কাইয়ুম সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাণ্ডারীকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় আঃ কাইয়ুম সরদার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সম্প্রতি এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি ইউনিয়নের সুশাসন প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় আঃ কাইয়ুম সরদার বলেন:
একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এলাকায় নানা ধরনের অপকর্ম ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। আমি এই অসাধু চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে চাই।
তিনি আরও উল্লেখ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ তাকে নির্বাচিত করলে ভাণ্ডারীকান্দি ইউনিয়নকে অপরাধ, মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন। একই সাথে ইউনিয়নের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকার সাধারণ বাসিন্দাদের মতে, অবহেলিত ভাণ্ডারীকান্দি ইউনিয়নের সার্বিক পরিবর্তন ও অসাধু চক্রের অপকর্ম বন্ধে একজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। আঃ কাইয়ুম সরদারের এই সাহসী উদ্যোগ ও জনগণের পাশে থাকার অঙ্গীকার সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।















