আজ ঢালী পরিবারের কর্তার মৃত্যুবার্ষিকী, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন

আজ ঢালী পরিবারের মরহুম কর্তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসায় আসরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।