পদোন্নতির পর জন্মভূমি শিবচরে পিতার কবর জিয়ারতে অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

স্টাফ রিপোর্টার, মোঃ আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর): গত রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রাপ্ত শিবচরের কৃতী সন্তান রেজাউল করিম মল্লিককে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন এবং অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন নতুন পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন।

এরপর মঙ্গলবার সকাল ৯টায় তিনি নিজ জন্মভূমি মাদারীপুর জেলার শিবচর উপজেলার গুয়াতলা গ্রামে এসে তাঁর মরহুম পিতা আব্দুর রশিদ মল্লিকের কবর জিয়ারত করেন।

নিজ বাড়িতে পৌঁছে তিনি পিতা মরহুম আব্দুর রশিদ মল্লিকের কবর জিয়ারত শেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি শিবচর থানার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।
এ সময় আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা ও জনসেবার মানসিকতা থাকতে হবে। তিনি অন্যায়ের কাছে মাথা নত না করার আহ্বান জানান। পাশাপাশি উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।