শিবচরে মার্কেন্টাইল ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

স্টাফ রির্পোটার, মোঃ আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচর উপজেলায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫০তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। শিবচর বাজার বনিক সমিতির সভাপতি লোকমান হোসেন খানের মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এই উপ-শাখাটি ব্যাংকের ৫০তম উপ-শাখা হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপ-শাখার কার্যক্রমের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর শাখার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবচর উপ-শাখার এক্সিকিউটিভ অফিসার ও ইনচার্জ মোঃ ফয়সাল হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। তিনি তার বক্তব্যে বলেন, নতুন এই ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ আধুনিক ও সহজ ব্যাংকিং সুবিধা পাবেন, যা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে, শিবচরের অনেকেই প্রবাশী এখানে বৈদেশিক রেমিটেন্স আসে, ব্যাংকিং সেবা যদি ভালো হয় তাহলে উপজেলা প্রশাসন সবধরনের সহযোগিতা করবে ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর বণিক সমিতির সভাপতি,লোকমান হোসেন খান সাধারণ সম্পাদক আঃলতিফ মুন্সি , সমাজ সেবক ও রাজনিতি বিদ মোঃ শাজাহান খান, মোঃ ফিরোজ হেসেন খান সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, এই উপ-শাখা চালুর ফলে শিবচর অঞ্চলের গ্রাহকদের জন্য দ্রুত ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।