বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার (২৩ আগস্ট) রাজধানীতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের নিচতলার পশ্চিম পাশের বড় হলরুমে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক এমপি। বিশেষ অতিথি থাকবেন টাঙ্গাইলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
এছাড়া বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ও মোটর চালক দলের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মো. শীপন বকাউল।
আলোচনা সভায় মোটরচালকদের বিভিন্ন দাবি-দাওয়া, বিশেষ করে ২০১৮ সালের ট্রাফিক আইন বাতিলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।