শিবচরে হেলেন জেরিনের গন সংবর্ধনা অনুষ্ঠিত

শিবচর ( মাদারীপুর) :শনিবার বিকেলে শিবচর পৌরসভার অডিটোরিয়ামে মাদারীপুর ১,২ ও ফরিদপুর ১ আসনের দায়িত্ব প্রাপ্ত সংসদ সদস্য হেলেন জেরিন খান কে গন সংবর্ধনা প্রদান করেন শিবচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।

শিবচর পৌর বিএনপির সদস্য শচীব আজমল হোসেন খান সেলিম এর সঞ্চালনায় এবং শিবচর পৌরসভার বিএনপির আহবায়ক আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুস্ঠান শুরু করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ১,২ ও ফরিদপুর ১ আসনের দায়িত্ব প্রাপ্ত মহিলা সংসদ সদস্য হেলেন জেরিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামিলুর রহমান মিঠু, মাদারীপুর জেলা যুবদলের সদস্য শচিব মনিরুজ্জামান ফকু মাদারীপুর জেলা মহিলা দলের আহবায়ক লাইজু আক্তার, শিবচর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জহের গোমস্তা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা মোঃ হান্নান মিয়া, শিবচর উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম টিপু শিবচর উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান সেচ্চাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন, শিবচর উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার, মহিলা দলের সদস্য শচিব শিল্পি আক্তার নীলা, সহ বিএনপি, যুবদল,তাতী দল,ছাত্র দল, সেচ্ছা সেবক দল,কৃষকদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মাদারীপুর জেলা যুগ্ন আহবায়ক জামিলুর রহমান মিঠু বলেন বিগত ১৭ বছরে বিএনপির কর্মি দের ঘড়ে ঘুমাতে দেয়নি আমারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো, বিএনপির জেল জুলুম নির্যাতিত নেতাকর্মী দের যথাযথ মূল্যায়ন করবো,
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন বর্তমান সরকার সন্ত্রাস মূক্ত রাষ্ট্র গঠনের পরিকল্পনা গ্রহন করেছে, নারীদের কর্মসংস্থান গড়ে তোলা এবং দূর্নিতি মুক্ত কল্যানকর রাষ্ট্র গড়ে তুলবে, তিনি আরো বলেন প্রশাসনের কেহ যদি আজকের পরে শৈরাচারী দোষর দের সঙ্গে আতত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে, আর কাউকে ছাড় দেয়া হবে না। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে, মাননীয় প্রধান মন্ত্রী মাদারীপুর ১ও ২ এর উন্নয়ন করবার জন্য আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি আগামী সপ্তাহ থেকে শিবচরে উন্নয়ন ও কল্যানের জন্য কাজ করবো, পর্যায়ক্রেমে শিবচর উপজেলার সকল কাচারাস্তা পাকা করন করা হবে, বিগত দিনে অন্য দলের নেতাকর্মী যদি বিএনপির আদর্শ মেনে এই দলে আসে তবে তারা পিছনের কাতারে থাকবেন কারন আমরা ত্যাগি বিএনপির কর্মি দের মুল্যায়ন করবো ।