টানা বৃষ্টিতে পানি বন্দি দুই শতাধিক পরিবারের মানবেতর জীবনযাপন

মোঃ আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর) : টানা বর্ষণে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চঁর বাজার সংলগ্ন এলাকায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশ বাসিন্দাই হতদরিদ্র ও দিনমজুর হওয়ায় তাদের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে।

স্থানীয় ভূক্ত ভোগীরা বলেন , বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। এক ঘড় থেকে অন্য ঘড়ে যেতে ইট, কংক্রিট বা কাঠের টুকরো এবং বাশের শাকো ব্যবহার করতে হচ্ছে, যাতে পানিতে পা না পড়ে। পানি বৃদ্ধি পেলে রান্নাবান্নাও বন্ধ হয়ে যায়। এমনকি টয়লেটেও পানি ঢুকে পড়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে, পাশাপাশি সাপের উপদ্রবও বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসী জানায় ৫ বছর পূর্ব থেকেই কোন রকম বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘড়ে ভেতর পানি প্রবেশ করে দুই তিন দিন পরে আবার শুকিয়ে যায় কিন্ত এবার টানা ৫ দিন বৃষ্টি এবং দুটি নতুন রাস্তা হবার কারনে পানি নামার কোনো সুযোগ নাই, গতকাল পাচ্চর বাজার সংলগ্ন ও মাদবরের চর ইউনিয়নের ডাইয়ার চর আংশিক এলাকায় বসবাস রত প্রত্যের বাড়ীর পাকের ঘড় তলিয়ে যায়, তারের বৃশ্টিতে অনেকের খাটের ওপর পানি উঠে যায়, পরিবার পরিজন নিয়ে সারাক্ষণ কষ্টে রাত পার করেছেন, বৃষ্টি তে শাপের উপদ্রপ বেড়ে যাওয়ায় ছোট ছোট সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারগুলো।ভুক্তভোগীরা জানান, গ্রামের চারপাশে বিভিন্ন সড়ক নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে বছরের প্রায় ছয় মাসই তারা এ ধরনের জলাবদ্ধতার শিকার হন। দীর্ঘদিন পানিতে চলাচলের কারণে অনেকেই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এমনকি প্রতিবেশীদের সঙ্গে জানালার মাধ্যমেই যোগাযোগ করতে হচ্ছে।এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।”