দুর্নীতির অভিযোগে রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম সাময়িক বরখাস্ত

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, কর্মক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত কার্যক্রমের প্রকাশ্য স্বীকারোক্তি প্রদান এবং শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাঁকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে