
দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংহতির বার্তা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহাবুবুর রহমান।
তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের কারণে দেশের অর্থনীতি বর্তমানে একটি সংবেদনশীল সময় অতিক্রম করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমিত আয় এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অনেক পরিবারকে চাপে ফেলেছে। তবুও ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাহবুর রহমান বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি। এই সময়ে আমাদের উচিত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। সামান্য সহায়তাও একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।”
তিনি গণমাধ্যমের দায়িত্বের কথা তুলে ধরে বলেন, সাংবাদিকদের উচিত সমাজের বাস্তব চিত্র তুলে ধরা এবং মানুষের মধ্যে মানবিকতা ও সহমর্মিতা জাগিয়ে তোলা।
পরিশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক এই ঈদ। আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি।”















